নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে বাপার উদ্যোগে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধকরণ সভা ও তালের চারা রোপন।

লাখাইয়ে বাপার উদ্যোগে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধকরণ সভা ও তালের চারা রোপন। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে সোমবার(৯ অক্টোবর)উপজেলার  হাওর বেষ্টিত বুল্লা ইউনিয়ন এর ভবানীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে বৃক্ষ রোপনের বিষয়ে উদ্বুদ্ধকরন সভা ও তালের চারা রোপন অভিযান অনুষ্টিত হয়েছে।

সকাল ১০ ঘটিকায়  বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরন সভা ভবানীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর মিলনায়তনে কলেজ এর অধ্যক্ষ কাজল চন্দ্র জোয়ার্দার এর সভাপতিত্বে ও শিক্ষক সুহেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী ওমর ফারুক ও গীতা পাঠ করেন মৌসুমি দাশগুপ্তা।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক জাহাঙ্গীর আলম। 


আলোচনায় অংশ নেন  বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, প্রকৃতি প্রেমিক ও বাপার সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন, শিক্ষক অর্পনা রানী দাস, রাজলক্ষী চক্রবর্তী,শহীদুজ্জামান,খোদা বক্স প্রমুখ।

সভায় কলেজ এর শিক্ষার্থীদের মাঝে তালের চারা ও তালবীজ বিতরন করা হয়। 

সভা শেষে ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী  ও ভবানীপুর গ্রামের লোকজনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে কলেজ প্রাঙ্গন,যোগেশ সাধুর আশ্রম ও লুকড়া হইতে মাদনা সড়কের বাঘাইরা ব্রীজ এলাকা,ভবানীপুর,বলাকান্দি গ্রাম এলাকার সড়কের পাশে তালের বীজ ও চারা রোপন করা হয়।

উল্লেখ্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) উদ্যোগে চলতি বছরের ১৫ আগস্ট /২৩ লাখাইয়ে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের চারা রোপন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। এবছর ৫ হাজার তালের চারা রোপন এর লক্ষ্য মাত্রা ধরে বাপার সদস্য প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে বৃক্ষ রোপন অভিযান চলছে। 

ইতিমধ্যে লাখাই, হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় ১ হাজার ৫ শত তালের চারা রোপন করা হয়েছে। এ বৃক্ষ রোপন অভিযান চলমান রয়েছে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে