নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ।

লাখাইয়ে সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ। 



লাখাইয়ে ৪ ইউনিয়নের  ১ শত সুফলভোগীর মাঝে  ২ টি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের আয়োজনে  হাওরাঞ্চলের উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল পালন প্যাকেজভুক্ত নির্বাচিত সুফলভোগীদের ছাগল ও উপকরণ বিতরণ করা হয়। 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা মঙ্গলবার (২৯ আগষ্ট)  সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। 

স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন।  

আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন।

সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ  আব্দুল মান্নান ও গীতা পাঠ করেন কামনা রন্জন দাস।সভায় উপজেলার ৪ টি ইউনিয়ন এর ১ শত সুফলভোগীর মাঝে ২ টি করে ছাগল ও উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ। 

সভায় প্রধান অতিথি হবিগঞ্জ - লাখাই - শায়েস্তাগঞ্জ এর সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি এর অনুপস্থিতিতে তাঁর বার্তা পৌঁছে দেন বিশেষ অতিথি আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি বলেন ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী করতে বর্তমান সরকার এ উদ্যোগ নিয়েছে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে