নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে বাপার উদ্যোগে পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা রোপন শুরু।

লাখাইয়ে বাপার উদ্যোগে পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা রোপন শুরু। 

লাখাইয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে পরিবেশ রক্ষায় ও বজ্রপাত থেকে রক্ষা কল্পে তালের চারা রোপন অভিযান শুরু হয়েছে। 

পরিবেশ রক্ষায় বাপার হবিগঞ্জ জেলা কমিটির  সদস্য ও প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন আহমেদ রিপন এর নিজস্ব অর্থায়নে লাখাই উপজেলার হাওরাঞ্চলে ও বিভিন্ন বিদ্যালয়, গুরুত্বপূর্ণ স্থানে তালের চারা রোপন এর উদ্যোগ নেয়। চলতিবৎসর সমগ্র লাখাইয়ে ৩ শতাধিক তালের চারা রোপন এর লক্ষমাত্রা ধরে মঙ্গলবার (১৫ আগষ্ট)  লাখাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে তালের চারা রোপন এর উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২ টায় তালের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান,বাপা হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন,  বাপার জেলা কমিটির সদস্য এম,এ,ওয়াহেদ,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,  সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম।এ সময় উপস্থিত অতিথি বৃন্দ বলেন তাল একটি পরিবেশ বান্ধব বৃক্ষ। এ গাছ বজ্রপাত নিরোধক হিসাবে ভূমিকা পালন করে থাকে। তাই বেশী বেশি তাল গাছ রোপনের উদ্যোগ নিতে হবে। এ বৃক্ষ রোপনের মাধ্যমে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। এ বৃক্ষ রোপনের সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। এটি পরিবেশ রক্ষার পাশাপাশি রেয়েছে এর বহুবিধ ব্যবহার।  তালগাছ  থেকে উৎপন্ন কচি ও পাকাফল, তালের রস,  গুড়, পাতা, কান্ড সবই আমাদের জন্য উপকারী। কচি তালবীজ সাধারণত তালশাঁস নামে পরিচিত যা বিভিন্ন প্রকার খনিজ উপাদান ও ভিটামিন এ পরিপূর্ণ । মিষ্টি স্বাদের  কচি তালের শাঁস শুধু খেতেই সুস্বাদু নয় বরং পুষ্টিতে ভরপুর তালের শাঁস শরীরকে শীতল রাখে এবং তৃষ্ণা মিটায়। তালের পুষ্টি উপাদান আমাদের শরীরকে নানাবিধ রোগ থেকে রক্ষা করা সহ রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া প্রত্যাহিক জীবনে বিভিন্ন কাজে তালগাছ আমাদের নিত্য অনুষঙ্গ। তাল গাছের কাঠ ঘরের খুটি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। শক্ত ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে তালগাছের নৌকা বিশেষত হাওর অঞ্চলে একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ন। পূর্বেকার দিনে বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য পুস্তক মূলত তালপাতায় লেখা হতো। গ্রামে গঞ্জে এখনো তালপাতার হাতপাখার রয়েছে বিশেষ কদর। তাছাড়া তালপাতা জ্বালানির পাশাপাশি মাদুর, ঘরের ছাউনি ও বেড়া তৈরিতে ব্যবহৃত হয়।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে