নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত -২০।

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-২০।



হবিগঞ্জের লাখাই উপজেলার কাটিহারা গ্রামে দুই পক্ষের লোকজনের মাঝে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।   বৃহস্পতিবার (৬জুলাই) সকাল ৯ টায় আক্কাস মিয়ার বাড়ীর পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন লোক আহত হয়েছে বলে জানাগেছে। এ সংঘর্ষের ঘটনায় আহতদের প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনরা জরুরী বিভাগে নিয়ে গেলে ডাঃ কে এম মঞ্জুরুল আহসান  রোগীদের সাময়িক চিকিৎসা সেবা দেন এবং দুই জন রোগীকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করেন ও কিছু আহত রোগীকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন আহত ব্যক্তি রাহিমুল (১৯) ও আতাবুর মিয়া (৫০) আহত ২ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে মর্মে সুত্রে জানা যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪জুলাই) কাটিহারা গ্রামের কাটিহারা পল্লী উন্নয়ন সংগ্রামী সংসদ নামক সংগঠনের এক দোয়া মাহফিল চলাকালীন সময়ে জিয়া উদ্দীন  নামে এক ব্যাক্তি বক্তব্য  দিতে চাইলে, সময় সল্পতায় উপস্থাপক ফরহাদ মিয়া বাঁধা দেন। একপর্যায়ে দুইজনের মাঝে হাতাহাতির ঘটনাঘটে, এ ঘটনার জের ধরে  বৃহস্পতিবার ( ৬ জুলাই) সকাল ৯টায়  ফরহাদ মিয়ার পক্ষের রফিক নামে এক লোক  বামৈ বড় বাজারে যাওয়ার পথে অপরপক্ষ জিয়া উদ্দীনের লোকজন মারধর করেন । এক পর্যায়ে  এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ একদল পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে  লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে আমি সহ আমার থানার একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামর্থ হই। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে