নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হবিগঞ্জের লাখাইয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেণির কারিকুলাম বাস্তবায়নে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জের লাখাইয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেণির কারিকুলাম বাস্তবায়নে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।



লাখাইয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেনির কারিকুলাম বাস্তবায়নে ষাণ্মাসিক সামষ্টিক মুল্যায়ন-২০২৩ অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে এ উপলক্ষে বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত অনুষ্টান বিদ্যালয় এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও বিদ্যালয় এর প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, শফিকুর রহমান শাকিল, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিকুর রহমান সহ অতিথি বৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ২০ টি স্টল ও বিভিন্ন কক্ষে ছাত্র ছাত্রীদের বিষয় ভিত্তিক পাঠ ক্রমের আলোকে উপস্থাপনা ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন এবং তাদের উপস্থাপিত বিষয়ে তথ্য অবগত হন।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিকুর রহমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সুন্দর উপস্থাপনার ভুয়সী প্রশংসা করেন। নতুন এ কারিকুলাম বাস্তবায়ন করতে ও এবিষয়ে শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলতে শিক্ষকদের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে।নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে জ্ঞান অর্জন করতে পারবে।তাদের মেধা বিকশিত হবে।দক্ষতা বৃদ্ধি পাবে।

পূর্বান্হে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিকুর রহমান উপজেলার বুল্লা, মুড়িয়াউক ও বামৈ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং এর কার্যক্রমের খোঁজ নেন।সব শেষে তিনি বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে আলাপ করেন।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে