নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে গাদারতলা খাল খননে হাসি ফুটেছে কৃষকের।



 হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার গাদারতলা খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের। খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার কানাই নদীর সাথে সংযুক্ত গাদারতলা খাল খননের ফলে মুড়িয়াউক ইউনিয়নবাসীর  জমি চাষে  ভাগ্য বদলে দিয়েছে ।

এ ব্যপারে লাখাই উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আকতার হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, সারাদেশেের ন্যায় "পুকুর ও খাল" খননের প্রকল্পের আওতায় লাখাই উপজেলাধীন কানাই নদীর সাথে সংযুক্ত করে গাদারতলা নামক খাল খননের কাজ সমাপ্ত করা হয়েছে।

এ প্রকল্পের বরাদ্দ কত টাকা ও খাল খননের দৈর্ঘ্যের পরিমাণ কত জানতে চাইলে তিনি জানান, এ প্রকল্পের মোট বরাদ্দ প্রায় ২৯ লাখ টাকা এবং খালের দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার।

ঔ খাল খননের ফলে মুড়িয়াউক ইউনিয়নবাসী কৃষকের কৃষি কাজে কি ভুমিকা রাখতে পারে জানতে চাইলে তিনি জানান, এই খাল খননে কৃষকের কৃষি জমিতে পানি সেচের জন্য অগ্রনী ভুমিকা রাখবে এবং কৃষকের জমিতে কৃষি কাজে সেচ কার্য্যে পানির অভাব দূর করবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে না।

খাল খনন প্রকল্পের কাজ সঠিক ভাবে হয়েছে কি না জানতে চাইলে প্রকৌশলী মোঃ আকতার হোসেন বলেন, আমি নিজে নিয়মিত ভাবে কাজের তদারকি করেছি এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট ঠিকাদার সঠিক ভাবে কাজ সম্পন্ন করেছেন।

এ ব্যাপারে এম এস ওয়ারিদ এন্টারপ্রাইজের সত্বাধিকারি সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি খাল খননের কার্যাদেশ পাওয়ার পর সরকারী বিধিমালা মোতাবেক খাল খনন করেছি এবং খাল খননের কাজে কোন প্রকার অনিয়ম করি নাই।

এ ব্যাপারে মুড়িয়াউক ইউনিয়নের বেশ কয়েকজন কৃষকের সাথে আলাপ করলে, তারা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, গাদারতলা খাল খনন করায় সারা বছর পানি ঘাটতি পরবে না ফলে আমাদের কৃষি জমিতে কৃষি কাজে পানি সেচের মাধ্যমে জমির ফসল উৎপাদনে সহায়ক ভুমিকা রাখবে ও ফসল উৎপাদন আরো বেড়ে যাবে।

তারা আরো বলেন এ খাল খননে অতিবৃষ্টির কারনে জলাবদ্ধতা থেকেও কৃষি জমি মুক্ত থাকবে।

কৃষকগন আরো বলেন, এই গাদারতলা খাল খনন করায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে