নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে পানি কচুর চাষে রঙ্গিন স্বপ্ন বুনছেন শাহজাহান মিয়া।


হবিগঞ্জের লাখাইয়ে পানিকচু আবাদে লাভবানের আশা করছেন মৌসুমি শাকসবজি চাষী সফল কৃষক শাহজাহান মিয়া।


উপজেলার শাকসবজি ও ফলমূল চাষের জন্য সুপরিচিত করাব ইউনিয়নের করাব গ্রামের মৌসুমি শাকসবজি চাষি শাহজাহান মিয়া লাউ,কুমড়ো,বরবটি, টমেটো, ডাঁটাশাক,লালশাক, শশার, আদা,হলুদ চাষের পাশাপাশি চলতি মৌসুমে তাঁর ১০ শতাংশ জমিতে বারি-৫ জাতের পানিকচুর আবাদ করেছেন। জমি তৈরি, চারা রোপন, সার ও পরিচর্যায় খরচ হয়েছে প্রায় ৩ হাজার টাকার মতো।ফলনও হয়েছে আশানুরূপ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর দেওয়া এ পানিকচুর প্রদর্শনী সরজমিন পরিদর্শন কালে কৃষি গবেষণা বিভাগ সিলেট বিভাগীয় সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা হারুনুর রশীদ সন্তোষ প্রকাশ করেন।ইতিমধ্যে কচুর লতি বাজারজাত করন চলছে। শাহজাহান মিয়া জানান, আমি পানি কচু চাষসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষের ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভাগীয় কৃষি গবেষণা বিভাগ এর সহযোগীতা ও পরামর্শ পাচ্ছি। আমার কচুর ফলন আশানুরূপ হওয়ায় কাঙ্ক্ষিত ফলন ও মুনাফা পাব বলে আশাবাদী। আশা করছি লতি ও কচু মিলে ৩০ হাজার টাকার মতো বিক্রয় করতে পারব। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে প্রায় ৫০ হেক্টর জমিতে বিভিন্নরকম কচুর চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে মুকিকচু,পানিকচু সহ বিভিন্ন ধরনের কচু।এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে ৫ টি কচুর প্রদর্শনী রয়েছে।


এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার জানান, লাখাইয়ে ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের কচু চাষের ক্ষেত্রে এ অঞ্চলের মাটি খুবই উপযোগী। তাই কচু চাষের ক্ষেত্রে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে প্রদর্শনী। দিন দিন শাকসবজি ও ফলমূল চাষের দিকে কৃষকদের আগ্রহ বহুলাংশে বেড়ে চলছে। এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ আমরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে আসছি।

আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে