তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায়  নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা  ৭টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ডায়াবেটিস মার্কেট সংলগ্ন  এই দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেইজ্যার পাড়ার মৃত মোসলেম উদ্দিনের পুত্র।

প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,  পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ি সংলগ্ন ডায়াবেটিস মার্কেটে যান আবুল কাশেম। ফেরার পথে হঠাৎ  বজ্রপাতের বিকট শব্দে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় ও স্বজনরা  তাকে উদ্ধার করে ধুরুং বাজারের মালেক শাহ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরুল কায়েস মৃত ঘোষণা করেন।

এবিষয়ে  কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন  ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারের  কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর





কুতুবদিয়ায় লবণের মাঠে সোনালি ধান

৩৩ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে