তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুতুবদিয়ায় টানা ৫ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুৎ

কুতুবদিয়ায় সোমবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। 

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (৯ নভেম্বর ২০২৬) টানা ৫ ঘণ্টা কক্সবাজারের কুতুবদিয়ায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ  থাকবে।  আবাসিক প্রকৌশলী কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২ কেভি দোহাজারী–কক্সবাজার সার্কিট-১ সঞ্চালন লাইনের শাটডাউনের কারণে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকা প্রসঙ্গে।এতদ্বারা কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ এলাকার সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক  ১৩২ কেভি দোহাজারী–কক্সবাজার সার্কিট-১ সঞ্চালন লাইনে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময়ে শাটডাউন গ্রহণ করা হবে।

উক্ত শাটডাউনের কারণে আগামী ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. (সোমবার), সকাল ০৭:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (প্রায় ৫ ঘণ্টা)  কুতুবদিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ রইল।


 

Tag
আরও খবর





কুতুবদিয়ায় লবণের মাঠে সোনালি ধান

৩৩ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে