নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শারদীয় দুর্গাপূজা : কুতুবদিয়ায় মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ


অপেক্ষার পালা প্রায় শেষ।আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদযাপিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই উৎসবকে সামনে রেখে শেষ সময়ে আমেজ লেগেছে কুতুবদিয়ার পুজা   মণ্ডপে । শুভ মহালয়ায় দেবীর আহ্বান শেষে এখন মণ্ডপে-মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি চলছে। উৎসবের আমেজ লেগেছে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী সনাতনী মানুষের মনে।

মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৪) উপজেলার  মন্দিরে ঘুরে উৎসব মুখর পরিবেশের এমন চিত্র দেখা গেছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা  বুধবার থেকে শুরু হবে। ফলে প্রতিটি পূজা মন্ডপে চলছে শেষ মূহূর্র্তের প্রস্তুতি। এ পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের মত এ বছরও কুতুবদিয়ার  মণ্ডপে মণ্ডপে  চলছে নানা আয়োজন।  পূজা মন্ডপ গুলো সাজানো হয়েছে প্যান্ডেল ও লাইটিং  । সেই সাথে চলছে প্রতিমার সাজ সজ্জার কাজ। উপজেলার ৬ টি ইউনিয়ের ১২ মণ্ডপ ও ৩২ টি ঘটপূজা মন্ডবে এ দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মত এবছরও দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে বাঙ্গালীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা।  দূর্গার আগমনে এ বছর  উপজেলায় চলছে ৪৪ টি মন্ডপে পুজার  শেষ মুহুতের প্রস্তুুতি সম্পন্ন হয়েছে।আগামীকাল থেকে ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতীতে মুখরিত হবে পাড়ামহল্লা ও গ্রাম। ফলে  পরম যত্নে গড়ে  উঠা এসব প্রতিমা প্রাণ সঞ্চার পাবে। রং তুলির শেষ আচড় দিয়ে পরিপূর্নতায় রূপ।সনাতনীদের দেয়া তথ্য মতে, আগামী বুধবার (০৯-অক্টোবর) ভোর থেকে মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে অনুষ্ঠিত  হবে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন। রবিবার (১৩-অক্টোবর)  বিজয়া দশমীতে প্রতিমা-দূর্গাকে বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হবে দূর্গোৎসব।

কুতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ভোলা নাথ জানান, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার পূজা মণ্ডপের প্রস্তুুতি সম্পন্ন। এদিকে, নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এপর্যন্ত কুতুবদিয়ায় বিশৃঙ্খলা হয়নি। আশা করি এখনো হবে না।এছাড়া, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আওতায় থাকবে বলে জানান তিনি।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্টদের সাথে প্রশাসনিকভাবে কয়েকদফা বৈঠক করা হয়েছে। এরমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ থেকে শুরু হবে যৌথ টহল।পুলিশ,আনসার, ব্যাটেলিয়ান, গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিস টিম,স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল টিম এবং নৌবাহিনী মাঠে কাজ করবে। এছাড়া, পূজামণ্ডপে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।এছাড়া, উপজেলায় জরুরী  কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখান থেকে যে কেউ দ্রুত সংবাদ জানাতে পারবে।

আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে