নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী'র মৃত্যু

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়াঃ  

 কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন।

বৃহস্পতিবার(১৯সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় দিকে এই দূর্ঘটনাটি ঘটে।নিহত রফিকুল ইসলাম কক্সবাজারে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়াডের মরহুম নুরুল হক মেম্বারের পুত্র ও বর্তমান মেম্বার জসিম উদ্দিনের বড় ভাই।

তথ্য নিয়ে জানা যায়, নিহত রফিকের আগের বাড়ী কুতুবদিয়ায় হলেও বর্তমানে হারবাং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসাবাস করেন।তিনি গত ৫ দিন আগে  সৌদিয়া আরব থেকে দেশে এসেছেন। বাড়ী নির্মাণে ইট আনতে সঙ্গী সহ মোটরসাইকেল নিয়ে লালব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এবিষয়ে চিরিংগা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আলী জানান, মটরসাইকেল নিয়ে বাড়ি নির্মাণ করার ইট ক্রয় করতে উওর হারবাং গয়ালমারা দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি লাল ব্রিজ পৌছালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন। এ সময় মটরসাইকেল চালক গুরুতর আহত হয়। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে