নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস

ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কুতুবদিয়ায় ১৮ তম জশনে জুলুস অনুষ্টিত হয়েছে। কুতুবদিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআত লিয়াজোঁ কমিটির আহবায়ক ও কুতুব শরীফ দরবারের শাহজাদা জিল্লুল করিম মালেকী আল কুতুবী নেতৃত্বে  সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে  আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বের করা হয় বিশাল পবিত্র জশনে জুলুসের র‌্যালী।র‌্যালীটি উপজেলার ৬টি ইউনিয়নের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়  হাজারো নবী (সা.) প্রেমী। র‌্যালীর শুরু থেকে শেষ পর্যন্ত সকলের মুখে মুখে ছিল রাসুল (সা.) এর প্রতি দরূদ পাঠ।ভোর থেকে  জশনে জুলুসে যোগ দিতে ছুটে আসে শিশু থেকে শুরু করে হাজার ধর্মপ্রাণ মুসলমান। সবার হাতে শোভা পায় ধর্মীয় পতাকা, প্লেকার্ড, পেস্টুন ও ব্যানার। বর্ণিলভাবে সাজানো হয় র‌্যালীতে অংশ নেয়া যানবাহন।

 জানা যায়, ২০০৬ সালের ১২ রবিউল আউয়াল কুতুবদিয়ায় প্রথম জুলুসের সূচনা হয়।  ওই বছর থেকে ঈদে মিলাদুন্নবী (দ.) এ জুলুস এখন কুতুবদিয়ায় ঐতিহ্যে রূপ নিয়েছে। প্রতিবছর জুলুসে কয়েক হাজার মানুষের সমাগম হয়ে থাকে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তাই নবী করিম (সা.)-এর সুমহান জীবনাদর্শ থেকে মানুষের প্রতি সর্বোত্তম ব্যবহার ও পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে জনসেবা এবং মানবকল্যাণ সু-নিশ্চিত করা বাঞ্ছনীয়।

এবার জুলুস কুতুব আউলিয়া মাজার শরীফ থেকে সকাল আটটায় শুরু হয়ে। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে কুতুব শরীফ দরবারে মিলাদ, মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ঈদে মিলাদুন্নবী (সা.) এর কর্মসূচি।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে