নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়া-মগনামা নৌপথে অনিয়মের বিরুদ্ধে ৬ দফা দাবিতে মানববন্ধন

কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌপথে অনিয়ম, হয়রানি, দুর্নীতি, নৈরাজ্য ও লুটপাট বন্ধসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে কুতুবদিয়া ছাত্র-জনতা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের ঘুনগাছ তলায় কুতুবদিয়ার কয়েক শতাধিক ছাত্র-জনতা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্লেকার্ড হাতে এ মানববন্ধন করেন।এসময় ওই এলাকায় ঘণ্টা দেড়েক যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে।

কুতুবদিয়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ দফা দাবিগুলো হলো,ঘাটে টিকিট সিস্টেম চালু করতে হবে এবং ওই এক টিকিটের মাধ্যমে কুতুবদিয়া মগনামা পারাপারের ব্যবস্থা করতে হবে। জেটি ভাড়ার নামে দুইদিকে অতিরিক্ত ৫+৫ টাকা বাদ দিতে হবে। তাছাড়াও ঘাটের সকল কর্মকাণ্ড সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখতে হবে। প্রত্যেক বোট চালকদের ছবি সংবলিত পরিচয়পত্র পরিধান এবং বোটের নাম্বার স্থাপন করতে হবে। কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তৃক তদারকি করতে হবে। ঘাট ইজারাদারদের ছবিসহ কতৃপক্ষের নির্ধারিত পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রকাশ করতে হবে ও মালামাল বহনকারী যাত্রীদের রশিদ প্রদান করতে হবে মূল্য তালিকা সকল জেটিতে নির্দিষ্ট স্থানে জনগণের দৃষ্টিগোচর হয় মতো জায়গায় টাঙ্গিয়ে রাখতে হবে।

গাম বোট ভাড়া জনপ্রতি ২৫ টাকা এবং স্পীড বোট ভাড়া ৭০ টাকা করতে হবে ও প্রতি ৩০ মিনিট পরপর বোট অবশ্যই ছাড়তে হবে। জ্বালানি দ্রব্যের হ্রাস-বৃদ্ধির সাথে সমন্বয় করতে হবে। গাম বোটে ৪০ জন ও স্পিডবোটে ধারণক্ষমতার বেশী যাত্রী নেওয়া যাবে না। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত সার্বক্ষণিক বোট চালু রাখতে হবে। এছাড়া প্রতিটি বোটে সবার জন্য লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রী রাখতে হবে।

রিজার্ভ ভাড়া: ছোট স্পিড বোট ৫০০ টাকা বড় স্পিড বোট ৭০০ টাকা ডেনিস বোট ৯০০ টাকা একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি পণ্য কোন ধরনের ভাড়া ছাড়া বহন করতে পারবে।

ফিটনেসবিহীন বোট নৌপথ থেকে তুলে ফেলতে হবে এবং ঘাটের ছাত্রী চাউনি ও গণশৌচাগার পরিচ্ছন্ন রাখতে হবে। মালামাল রাখার নির্দিষ্ট প্লাটফর্ম ছাড়া অন্য কোথাও মালামাল রাখা যাবে না। রাতের বেলা ঘাটে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে।

রোগী এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। ব্যবসায়ী, প্রবাসী এবং বরযাত্রীদের অতিরিক্ত ভাড়ার নামে হয়রানি বন্ধ করতে হবে। ঘাটের সাথে সংশ্লিষ্ট লোকদের আচরণ মার্জিত করতে হবে।

আগামী বছর ইজারা প্রথা বন্ধের সকল ব্যবস্থা কতৃপক্ষকে (প্রশাসনকে) গ্রহণ করতে হবে।মানববন্ধনে ছাত্রদের মধ্যে আসিফ আদনান,রায়হান সোবহান ইমন,কাজী তাহমিদ,রিদুয়াজ্জামান হেলালী,ইমতিয়াছ উদ্দীন জিল্লু, শাকিল, জুয়েল, তারেকসহ উপজেলার কয়েক শতাধিক ছাত্র-জনতা অংশ নেয়।

আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে