নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় বেরিবাঁধে ভাঙন

 কক্সবাজারের  দ্বীপ কুতুবদিয়া উপজেলায় মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তন বৈরি আবহাওয়া ও পুর্ণিমার জোয়ারের প্রভাবে সাগরের লোনাপানির আগ্রাসনে ফলে না ফসল।ঝড়-জলোচ্ছ্বাসে জমি বিলীন হয়ে যাচ্ছে সাগরে। দ্বীপের চারপাশে এখন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৪০ কিলোমিটার মাটির বেড়িবাঁধ আছে।বেড়িবাঁধের ভাঙনে বিপর্যস্ত  জনপদ সাম্প্রতিক জোয়ারেও চার কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগরের পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। ঝুকিপূর্ণ অবস্থায় আছে আরও ১৫টি পয়েন্ট। টেকসই বেড়িবাঁধ যেনো স্বপ্নই রয়ে গেলো কুতুবদিয়ার প্রায় দু লাখ মানুষের কাছে।

উত্তর ধূরু, দক্ষিণ ধূরুং, কৈয়ারবিল, বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নে বেড়িবাঁধের প্রায় চার কিলোমিটার অংশের ১৫টি পয়েন্ট ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।সামান্য জোয়ারের পানিতে বিলীন হতে বসা এমন বেড়িবাঁধের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। গত অর্থবছরে বেড়িবাঁধের পেছনে যে অর্থ খরচ করা হয়,এর সবটাই ব্যর্থ বলে আক্ষেপ করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার না করলে আরও কয়েক কিলোমিটার অংশ সাগরে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বলছেন, সরকারের বরাদ্দ দেয়া অর্থের ৫০ শতাংশও যদি কাজে দিতো, তাহলে এই অঞ্চলের মানুষ রক্ষা পেতো। টেকসই বেড়িবাঁধের অভাবে দূর্ভোগের শেষ নেই কুতুবদিয়ার মানুষের। ভাঙন ঠেকাতে বাঁধ সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের,আশ্বাসের পর বেড়িবাঁধ টেকসইভাবে হয় না হয় সংস্কার।গত চার যুগে কুতুবদিয়া দ্বীপের একটা বড় অংশ বঙ্গোপসাগরে ভেঙে চলে গেছে। একের পর এক বড় বড় ঝড়ে বেড়িবাঁধ ভেঙেছে।স্থানীয়রা ধীরে ধীরে হারাচ্ছে পিতৃপুরুষের ভিটা, লবণখেত, ফসলের মাঠ।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে