নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেশ সেরা শিক্ষিকা কুতুবদিয়ার মুক্তা সংবর্ধিত

আজিজুলহক আজিজ,কুতুবদিয়া

জাতীয় শিক্ষা পদক ২০২৩ইং এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষকা নির্বাচিত হওয়ায় কুতুবদিয়া উপজেলার শমসের নেওয়াজ মুক্তা সংবর্ধিত হয়েছেন।

শহীদ ফ্লাইট লেঃ কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কাইছার সিকদারের সঞ্চালনায় ও মন্নানুর রহমান মানিকের সভাপতিত্বে বুধবার (১৭ জুলাই) সকালে অত্র বিদ্যালয়ের কম্পাউন্ডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হোসেন চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন , বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃ লীগ সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সদস্য সুজন সিকদার, এলজিইডি প্রকৌশলী কফিল উদ্দিন কবির, মৎস্য কর্মকর্তা রফিকুল আবেদিন, জাইকা প্রতিনিধি জামাল উদ্দিন, কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি শীল, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক/শিক্ষিকা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথি শমসের নেওয়াজ মুক্তা তাঁর সফলতার পেছনের গল্প, অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, এই অর্জন শুধু একজন শমসের নেওয়াজ মুক্তা'র নয় বরং এটা সারা কুতুবদিয়াবাসীর অর্জন। সারা দেশের সকল প্রতিযোগী কে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা চারটিখানি কথা নয়। তিনি আমাদের সকলের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন, এই দীর্ঘ পথচলা সহজ ছিল না। তাঁর সফলতার আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে।উল্লেখ্য,শমসের নেওয়াজ মুক্তা পর্যায়ক্রমে দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সর্বশেষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষকা নির্বাচিত হন এবং চলতি বছরের ২৭জুন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে