নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় সিপিপি'র বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপির সেচ্ছাসেবকদের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল সংলগ্ন বটতলী স্টেশনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি কৈয়ারবিল ইউনিয়নের উদ্যোগে ও বনবিভাগের সহযোগিতায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির সম্পন্ন হয়।


কৈয়ারবিল ইউনিয়ন সিপিপির টিম লিডার ইউপি সদস্য মীর কাশেমের সভাপতিত্বে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। ইউনিয়ন ডেপুটি টিম লিডার আবুল কাশেমের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচীতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, ইউনিট লিডার মনোয়ারুল ইসলাম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, ইউপি সদস্য আবু আহমদ, আমান উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মোঃ রাসেল, ডেপুটি মহিলা টিম লিডার শিরিন আকতার, সুশিলনের উপজেলা প্রজেক্ট অফিসার ঝন্টু লাল পাল বক্তব্য রাখেন। 

এসময় কৈয়ারবিল ইউনিয়নের সিপিপির সকল ইউনিটের সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, এখন হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়, সকলে অন্তত মিলে দুইটা করে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। কৈয়ারবিল ইউনিয়ন সিপিপি সেচ্ছাসেবকদের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে এটা আসলে সত্যি প্রশংসার দাবীদার। সিপিপির সদস্যদের পাশে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন বলে জানান। 

সিপিপি সদস্যদের সাথে নিয়ে একটি চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মঈনুল হোসেন চৌধুরী। পরে সিপিপির সকল সদস্যদের তিনটি করে ফলজ,বনজ ও ঔষুধি গাছ বিতরণ করা হয়।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে