নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় ভুমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শনিবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন ভূমি কার্যালয়ের মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় ভূমি বিষয়ক নিয়ম কানুন পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, জরিপে ভুল রেকর্ড হলে সমাধানের উপায়, ক্রয় সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, রেকর্ডীয় মালিকানা যাচাই, স্মার্ট নাম জারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে লিটন কুতুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রিদুয়ান মোস্তফা, টিটিএনের কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম বক্তব্য রাখেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন এর ফলে কোন নগদ লেন-দেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ছাড়া ও হয়রানিমুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন। আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে বলে মনে করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও সেবাগ্রহীতাদের নিয়ে উম্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবাপ্রার্থী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর