নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় কুতুবদিয়ার জেলেরা

সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় ৬৫ দিনের নিষেধাজ্ঞায় আগামী ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। গত ৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। সে অনুযায়ী কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিস উপজেলার  জেলে ও নৌকার মালিকদের নিয়ে সভা-সমাবেশ,  মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন ও সতর্ক করেছে।

সরেজমিনে দেখা যায়, কুতুবদিয়া উপকুলে  স্রশতাধিক মাছ ধরার নৌকা ঘাটে নোঙর করে আছে।আবার কোনো কোনো জেলে এসব নৌকার জাল সরঞ্জাম নিয়ে গেছেন বাড়িতে।

এবিষয়ে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব বলেন, ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের নামে বরাদ্দকৃত সরকারি চাউলের চাহিদা পাঠানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে । তিনি আরও বলেন, ৬৫ দিনের মাছ রক্ষার নিষেধাজ্ঞায় যারা সরকারি আইন অমান্য করে সাগরে গিয়ে মাছ শিকার করবে তাদের জেল ও জরিমানা করা হবে।

জেলেরা জানান,সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার  দীর্ঘ এ ৬৫দিনে সংসার চালানোর মত তাদের কোন জমানো টাকা নেই। মাছ ধরা বন্ধ থাকলে মালিকপক্ষও কোন সহযোগিতা করে না। বিগত বছরগুলোতে নানা জটিলতায় ঠিক সময়ে সরকারের বরাদ্দের চাল পাননি।

 সঠিক সময়ে চাল বিতরণের ও ঋণের এনজিওর কিস্তি আদায় বন্ধের বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জেলেদের।শুধু তাই নয়, নিবন্ধিত হয়েও নিষেধাজ্ঞার সময়ে জেলেদের হাতে সরকারি সহায়তা না পৌঁছানোর অভিযোগও করেছে অনেকে। স্থানীয় কয়েক জনপ্রতিনিধি তাদের পছন্দের জেলেদের সহায়তা করেন বাকিদের সহায়তা করেন না বলে অভিযোগ তুলেন জেলেরা।এসময় জেলেরা আরও বলেন,প্রতি বছর এই দিনগুলো আসলে আমাদের কষ্টের সীমা থাকে না। সরকারের বরাদ্দ পরিমাণ বাড়িয়ে   সঠিক সময়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে