নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী অসুস্থ

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে। ভোটগ্রহণ, হাতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। 

জানা যায়, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে শনিবার সকালে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় মোটরসাইকেল প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে। এ সময় তার শারীরিক অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসা চলছে তাঁর। তবে, শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল আছে বলে জানান তার পুত্র ফারদিন বিন ফরিদ চৌধুরী। তবে, যেটা নিয়ে উদ্বেগে ছিলেন চিকিৎসকেরা তা হল এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী হৃদরোগ হৃদরোগ ও উচ্চ রক্ত চাপে ভোগে ছিলেন। আপাতত শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। 

অসুস্থতার খবর পেয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা ফরিদুল ইসলাম চৌধুরীকে দেখতে যান কক্সবাজার -২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। এসময় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

গত শুক্রবার সকালে কুতুবদিয়া থেকে কক্সবাজার, একইদিন বিকেলে আবারও কুতুবদিয়ায় চলে আসেন এবং নির্বাচনী প্রচারণায় উপজেলার লেমশীখালী ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশে অংশ নেন। 

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী এ প্রবীণ নেতা গত দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসকেরা তাকে সর্তকতার সাথে চলাচলের জন্য পরামর্শ দিয়ে ছিলেন।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে