নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় পরিবেশবাদীদের আন্দোলনে খাল দখল থে‌কে পিছু হট‌লেন ইউপি চেয়ারম্যান

কক্সবাজারের কুতুবদিয়ায় ধুরুং বাজারস্থ  সীমান্ত প্রবাহমান ওলুখালী খাল দখল করে মাটি ভরাট  কার্যক্রম থে‌কে অব‌শে‌ষে পিছু হট‌লেন উত্তর ধুরুং ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম সিকদার।গতকাল র‌বিবার( ২১ এ‌প্রিল) ভোর রাত থে‌কে খালে ফেলা মা‌টি ফের সরা‌তে শুরু ক‌রেন। 

গত একমাস আ‌গে থে‌কে ইউপি চেয়ারম‌্যান হা‌লিম জনস্বা‌র্থের নাম ভা‌ঙ্গি‌‌য়ে খা‌লে মা‌টি ভরাট কর‌তে থা‌কেন। প‌রি‌বেশ বিপর্যয় ,পা‌নি চলাচ‌লে বিঘ্ন, জলাবদ্ধার হুম‌কির মু‌খে  খাল‌টি রক্ষায় এলাকাবা‌সী,  বাংলা‌দেশ প‌রি‌বেশ আ‌ন্দোলন-বাপা,ও স্থানীয় সাংবা‌দিকরা মানববন্ধন সহ নানা কর্মসূ‌চি পালন ক‌রেন।

কোন প্রকল্প ছাড়া সেখা‌নে সৌন্দর্য বৃ‌দ্ধি, সিএন‌জি টা‌র্মিনাল, কখ‌নো বঙ্গবন্ধু গেইট, আবার কখনো পাবলিক টয়‌লেট নির্মা‌ণের মত নানা অজুহাত নি‌য়ে খাল ভরা‌ট  করেন হা‌লিম চেয়ারম‌্যান। 

স্থানীয় সংবাদকর্মীরা খাল রক্ষার প্রচেষ্টায় মি‌ডিয়ায় স‌চিত্র সংবাদ প্রচার করায়  তা‌দের‌কে চাঁদাবাজ বল‌তেও সং‌কোচ ক‌রেন‌নি মেম্বার থে‌কে উ‌ঠে আসা ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম।

খাল ভরা‌টে ক্ষ‌তিগ্রস্ত   স্থানীয় মৌলভী পাড়ার মো: শাহজাহান, ও নাথ পাড়ার গৌরাঙ্গ নাথের সাথে কথা হলে তারা  ব‌লেন, খাল‌টি রক্ষায় এলাকার ক‌য়েকশত নারী-পুরুষ স‌ক্রিয় ভূ‌মিকা পালন ক‌রেন। উর্ধধতন বি‌ভিন্ন দপ্ত‌রে তারা লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। অব‌শে‌ষে চেয়ারম‌্যা‌নের স্বার্থরক্ষার অপ‌কৌশল বাস্তবায়ন  কর‌তে না পে‌রে রা‌তের আধা‌রে খা‌লে ফেলা সমস্ত মা‌টি ট্রাক ভ‌রে অন‌্যত্র  তু‌লে নি‌তে বাধ‌্য হ‌য়ে‌ছেন।

উপ‌জেলা সহকারি ক‌মিশনার(ভূ‌মি) জর্জ মিত্র চাকমা জানান, উত্তর ধুরুং চেয়ারম‌্যা‌নের উ‌দ্যোগটা যে‌হেতু এলাকাবা‌সি চা‌চ্ছেনা বা ক্ষতির কারণ হয়, সরকা‌রি খাল সংরক্ষণ বি‌রোধী পর্যা‌য়ের সম্ভবনা দে‌খা দেয়ায় চেয়ারম‌্যান‌কে কাজ বন্ধ রাখার নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে।



Tag
আরও খবর