নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় ওলুহালী খাল ভরাট ব‌ন্ধের নির্দেশ

কুতুবদিয়া ধুরুংবাজা‌রের উত্তর পা‌শে প্রবাহমান ওলুহালী খাল দখল করে ভরাট ব‌ন্ধের নির্দেশ দি‌য়ে‌ছেন প্রশাসন। উত্তর ধুরুং ই‌উ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম‌ সিকদার‌কে  ব‌ন্ধের নি‌র্দেশ দেন  কুতুবদিয়া এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ওলুহালী খাল রক্ষার দাবিতে এলাকার বাসিন্দারা এসিল্যান্ড বরাবর স্মারকলিপি দিলে তিনি খাল ভরাটের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিবেন বলে জানান।

তিনি বলেন, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমকে উক্ত স্থানে কোন ধরনের কাজ না করতে  নি‌র্দেশ‌ দেয়া হ‌য়ে‌ছে।  

এলাকাবাসীর পক্ষে নাথ পাড়ার সবুজ নাথ জানান, ওলুহালী খাল কুতুবদিয়ার প্রবাহমান একটি খাল। এই খাল কয়েক শতাধিক পরিবারের আয়ের উৎস। লবণ চাষের একমাত্র মাধ্যম। বর্ষায় পানি নিষ্কাশনের একমাত্র পথ। দখল দূষনে খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালটি দক্ষিণ ধুরুং ইউনিয়নের অংশ। কিন্তু জোরপূর্বক ভরাট করে দখল করছেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম।

স্থানীয় বা‌সিন্দা মো:শাহজাহান ব‌লেন, ওলুহালী খাল রক্ষার দা‌বি নি‌য়ে নি‌য়ে জেলা প্রশাসক‌কে লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। হা‌লিম চেয়ারম‌্যান জনস্বা‌র্থের নাম ক‌রে প্রবাহমান খাল ভরাট ক‌রে পার্ক, সিএন‌জি স্টেশন ইত‌্যা‌দির বাহানা ক‌রে দখ‌লের চেস্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ‌টি আমরা হ‌তে দেব না।এ ব্যাপারে বাপা কুতুবদিয়ার সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা বাপার নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। ওলুহালী খাল রক্ষায় প্রত্যক্ষভাবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে‌ছি। জেলা বাপা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। 

জেলা বাপা'র  সাধারণ সম্পাদক ক‌লিম উল্লাহ ক‌লিম ব‌লেন, সওজ,সরকা‌রি ও ব‌্যক্তি মা‌লিকানা জ‌মিতে চলমান খাল‌টি ভরা‌টের বিষ‌য়ে তারা জেলা প্রশাস‌কের সা‌থে দেখা ক‌রে‌ছেন।  জেলা প্রশাসক খাল‌টি ভরাট ব‌ন্ধে‌ নি‌র্দেশনা দি‌য়ে নির্বা‌হি কর্মকর্তা‌কে অব‌হিত ক‌রে‌ছেন ব‌লে তা‌দের জা‌নি‌য়ে‌ছেন।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে