নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাড়া বাসা থেকে ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাড়া বাসা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দিনগত রাত ১১টার দিকে উপজেলার ধুরুং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন, উখিয়া বালুখালী ক্যাম্প-১৮ এর মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং চাকমারকুল ক্যাম্প-২১ এর মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)।


কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির জানান, ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পে কিছু রোহিঙ্গা ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া থানার এএসআই সোহাগ মল্লিক সোমবার রাতে ওই প্রকল্পের একটি বাড়ি থেকে তাদের আটক করেন।


তিনি জানান, আটকরা থানা হেফাজতে রয়েছেন। এসব রোহিঙ্গারা কুতুবদিয়ায় কাদের সহযোগিতায় এসেছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে