নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিশ্ব বন্যপ্রাণী দিবসে ধরা’র মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

"পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকুল বাঁচাই" এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩ মার্চ) বিকাল তিনটায় কুতুবদিয়া উপজেলার পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএস) এর যৌথ উদ্যােগে বড়ঘোপ সমুদ্র সৈকতে মানববন্ধন শেষে হোটেল সমুদ্র বিলাস এর সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) উপজেলা শাখার আহ্বায়ক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব শাহেদুল ইসলাম মনির, যুগ্ম আহ্বায়ক আমিনুর হক, সদস্য মনজুর আলমসহ সংগঠনের সদস্যবৃন্দ।


এসময় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) উপজেলা শাখার আহ্বায়ক এম শহীদুল ইসলাম বলেন, প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না এবং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা আমাদের সবার জন্য অপরিহার্য। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই প্রচারণা প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। এছাড়া,২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্য প্রাণী দিবস ঘোষণা করা হয়।এদিকে,জাতিসংঘভুক্ত দেশগুলোও এ দিবসটি পালন করে থাকে। সেই সাথে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে