নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাঁতরে সাগর পার হতে গিয়ে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সাঁতরে সাগরে পার হতে গিয়ে নিখোঁজ মাঝি মোঃ এরফানের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


দশঘন্টা পর শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উত্তর ধুরুং এলাকার কিল্লার পাড়া চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০ টায় সাগর থেকে কূলের একটু দূরত্বে থেকে তিনি নিখোঁজ হন।

নিহত মোঃ এরফান (২৬)লেমশিখালী ইউনিয়নের এহক পাড়ার মোঃ ইসমাইলের ছেলে।



মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উত্তর ধূরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি জানান, শুক্রবার সাড়ে ১০ টায় ট্রলারটি সাগর থেকে মাছ ধরা শেষে কূলে ফিরে আসে এবং সাগর পাড় হতে একটু দূরত্বে ট্রলার নোঙ্গর করে। মাঝি মোঃ এরফান পান-সিগারেট খাওয়ার জন্য সাঁতরে সাগর থেকে কূলে আসার চেষ্টা করলে, এ সময় সাগরে তলিয়ে যায়। পরে, দশ ঘন্টা পর আজ শনিবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয়।


এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে