নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে কলেজ ছাত্রীকে অপহরণ

কুতুবদিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে কলেজ ছাত্রীকে ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী।


শনিবার ( ১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উত্তর ধুরুং বাঁকখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ধুরুং বাঁকখালী গ্রামের হাবিব উল্লাহর মেয়ে কুতুবদিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে মাস খানেক আগে একই এলাকার মোক্তার আহমদের ছেলে সাখাওয়াত(২২) জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় হাবিব উল্লাহ বাদি হয়ে থানায় একটি মামলা করেন।



পরে গত সপ্তাহে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতে সৌপর্দ করে। বিজ্ঞ আদালত মেয়ের বয়স কম থাকায় পিতার জিম্মায় দেন গত ৪ দিন আগে।



শনিবার রাত ৮টার দিকে সাখাওয়াত স্থানীয় ডাকাত মানিকের নেতৃত্বে তৌহিদ, ইকবাল, আমজাদ, রুবেল, বাহাদুর, মিজান, মাহমুদুল করিমসহ অন্তত ১০ জনের একটি গ্রুপ নিয়ে ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় পিতা হাবিব উল্লাহ, ভাই ছলিম উল্লাহ বাধা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক আহত করে মেয়েকে তুলে নিয়ে যায়।


আহত দু‘জনকে হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন চিকিৎসক।


থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।

Tag
আরও খবর