নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে হটলাইন ১৬৯৯৯

বিদ্যুৎখাতের গ্রাহকদের অভিযোগ জানতে সমন্বিত গ্রাহক সেবা নাম্বার ১৬৯৯৯ চালু করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকায় বিদ্যুৎভবনে নতুন এই সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিসের মাধ্যমে এই সমন্বিত গ্রাহক ব্যবস্থাপনা কার্যক্রমটি বাস্তবায়ন করছে। এর ফলে এখন থেকে দেশের সব শ্রেণির বিদ্যুৎ গ্রাহক সরাসরি ফোন করে বা এন্ড্রয়েড মোবাইল অ্যাপ এবং সামাজিক মাধ্যমের চ্যাটবটের মাধ্যমে বিদ্যুৎ সংক্রান্ত সব সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে জানান হয়, বিদ্যুৎ খাতের ৬টি বিতরণ সংস্থা বিপিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো এবং নেসকো গ্রাহকদের জন্য কেন্দ্রীয়ভাবে এই সেবা চালু করা হয়েছে। গ্রাহকের অভিযোগ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে রেকর্ড হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছেও থাকবে। ফলে কেন্দ্রীয়ভাবে সংস্থাগুলোর গ্রাহকসেবা কাজ মূল্যায়ন করা যাবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে চার কোটির বেশি গ্রাহক রয়েছে। তারা অনেক সময় সমস্যায় পড়ে তাৎক্ষণিক সমাধান পান না। অনেক সময় আমার কাছেও গ্রাহক ভোগান্তির কল চলে আসে। গ্রাহকরা বলেন, সংশ্লিষ্ট দপ্তরে সেবা না পেয়ে তারা আমাকে ফোন করেছেন। এই সমস্যা সমাধানের জন্যই এমন সেবা চালু করা হয়েছে।’

দিন বা রাত- যে কোনো সময় পরীক্ষামূলক কল করে গ্রাহক সেবা কাজের দক্ষতা পরীক্ষা করা হবে বলেও অনুষ্ঠানে জানান প্রতিমন্ত্রী।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে