নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

কক্সবাজারের  কুতুবদিয়ায়  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (২৩ আগস্ট) দুপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ও নাগরিক আন্দোলন ফোরামে সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুতুবদিয়া সরকারি কলেজে ৭শ টাকা, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ সাড়ে ৬শ টাকা এবং ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫শ টাকা করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র অতিরিক্ত টাকা আদায় করছে। কিন্তু কোন রসিদ কপি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করে জাহেদুল ইসলাম ইমন, তারেক জিয়াসহ অনেকেই বলেন, ফরম পূরণের সময় প্রবেশপত্র সহ ২৮শ টাকা দেন। এখন প্রবেশপত্র নিতে গেলে আরও ৭শ টাকা দাবী করেন কলেজ কর্তৃপক্ষ।

কুতুবদিয়া নাগরিক আন্দোলন ফোরামে সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহেদুল ইসলাম মনির বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যার বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে তাদের নিয়ে গেলে তিনি বিনামূল্যে প্রবেশপত্র বিতরণের আশ্বাস দেন।

কুতুবদিয়া আদর্শ মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, প্রবেশপত্র বাবদ ৬শ টাকা নেওয়া হচ্ছে। তবে, সাড়ে ৬শ টাকা নয় বলে অস্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ বলেন, কোন প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে