নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ৪ ফিশিং ট্রলার ডুবি- উদ্ধার ৪০ মাঝি-মাল্লা

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার ৪টি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ আগস্ট) বৈরী হাওয়ায় উত্তাল ঢেউয়ের আছড়ে চারটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় মাঝিমাল্লাসহ ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানান ট্রলার মালিকরা।


জানা যায়, কয়েকদিন আগে কুতুবদিয়া উপজেলার একাধিক ট্রলার সাগরে মাছ শিকার করতে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আবহাওয়া বৈরীরূপ ধারণ করলে বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এসময় ট্রলারগুলো কূলে ফিরে আসার পথে চারটি ট্রলার সাগরে ডুবে যায়।


ডুবে যাওয়া ট্রলার মালিকরা হলেন, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী আল আমিন ঘাটের মোক্তার আহমেদ,সাহাব উদ্দিন,জকরিয়া,দেলোয়ার হোসেন ভেটো। তাদের চারটি ট্রলারের ৪০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দৈনিক যায়যায়দিনকে নিশ্চিত করেছেন, কুতুবদিয়া মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ।


ট্রলার মালিক মোক্তার আহমদ জানান, ‘ গত কয়েকদিন আগে ভোরে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার ট্রলারসহ আরও তিনটি ট্রলার সমুদ্রে ডুবে যায়। আমার ট্রলারের মাঝি-মাল্লা উদ্ধার হয়েছে।


এবিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। এব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে এবং কোস্ট গার্ডের সাথেও কথা হয়েছে।

Tag
আরও খবর