নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুতুবদিয়ায় আ'লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিএনপি-জামাতের নৈরাজ্য,নাশকতা, ষড়যন্ত্র, অপপ্রচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কক্সবাজারের কুতুবদিয়া আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে (৩০ জুলাই ২০২৩) রবিবার উপজেলা আ’লীগের কার্যালয় থেকে মিছিল সহকারে বড়ঘোপ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:তাহের এর সভাপতিত্বে বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু মাতবরের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি মাহাবুব মাতবর, সি:সহ-সভাপতি রমিছ কুতুবী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুহিদুল হাসান হান্নান,উপজেলা কৃষকলীগের আহবায়ক কাইছার সিকদার, ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম সিকদার রাসেল, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ফখরুল হাসান ফরহান, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক শাহারিয়ার আয়ুব সিকদার,উত্তর ধুরুং ইউনিয়ন আ,লীগের সভাপতি সেজাম উদ্দীন,দক্ষিণ ধুরুং আ’লীগের সভাপতি শাহেদ নুর, কৈয়ারবিল আ,লীগের সাধারণ সম্পাদক মীর কাশেম এম,ইউ,পি,আলী আকবর ডেইল ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা (বাদশা) প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

বিএনপি সন্ত্রাস-নৈরাজ্য ও নাশকতা ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন,  দেশব্যাপী স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাতের আন্দোলনের নামে মানুষ হত্যা, জ্বালাও পোড়াও
জামাত-শিবির সন্ত্রাস-নৈরাজ্য ও নাশকতা ষড়যন্ত্রমূলক কারীদের কাউকে ছাড় দেয়া হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জামায়াত-শিবিরের নৈরাজ্য কে প্রতিহত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাককর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকবে।

Tag
আরও খবর