নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৬৫ দিনের সরকারী নিষেধাজ্ঞা শেষে সমুদ্রযাত্রার প্রস্তুতি কুতুবদিয়ার জেলেরা


কক্সবাজারের কুতুবদিয়ায় দীর্ঘ প্রতীক্ষার ৬৫ দিনের নিষেধাজ্ঞা পর আবারও সাগরে মাছ ধরতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে জেলেরা। আগামীকাল রোববার রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরা শুরু করবেন জেলেরা।

প্রস্তুত করা হচ্ছে ট্রলার ও জাল এমনটিই জানিয়েছেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব। তিনি জানান,কুতুবদিয়ার নিবন্ধিত মোট জেলে ১০ হাজার ৯শত ৫৯ জন। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় সরকারিভাবে জেলেদেরকে দুই ধাপে চাউল দেওয়া হয় মোট ৮৬ কেজি। ১ম ধাপে ৫৬ কেজি চাল বিতরণ করা সম্পন্ন হয়েছে। বাকি ৩০ কেজি চাউলের বরাদ্দ এখনো আসেনি।

সরেজমিনে দেখা যায়, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলির ঘটে সারি সারি নোঙর করা মাছ ধরার ট্রলার। প্রতিটি ট্রলার সেজেছে নতুন সাজে। ট্রলারে টাঙানো হয়েছে নতুন পতাকা। ঘাটে আনা হচ্ছে বড় বড় জাল। শেষ মুহূর্তে জালের মেরামত কাজও দেখছেন জেলেরা। তারপর দ্রুত জালগুলো তোলা হচ্ছে ট্রলারে। একই সঙ্গে মজুত করা হয়েছে খাদ্য, ড্রামসহ নানা সামগ্রী। ব্যস্ততার যেন শেষ নেই জেলে ও ট্রলার মালিকদের।

এদিকে, উপজেলার আকবর বলি ঘটের এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আব্বাস উদ্দীন বলেন,৬৫ দিন পর সাগরে যাবার আনন্দে মেতেছেন তারা। তাই মনে খুব আনন্দ। কারণ ৬৫ দিন বন্ধের কারণে সংসার নিয়ে খুবই কষ্টের মধ্যে ছিলাম। এখন নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যাব।

কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান , জেলেদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এখন প্রতিটি ট্রলারে উৎসব চলছে। কারণ সবাই নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে সাগরে যাবে। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু মাছ ধরতে যাওয়া বাকি।  রোববার মধ্যরাত থেকে জেলেরা ট্রলার নিয়ে সাগরে যাবে।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে