নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, চালক নিহত,হেলফার আহত


কক্সবাজারের কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা লাল গাড়ি খাদে পড়ে চালক নিহত হয়েছে। 


মঙ্গলবার (২ মে) সকাল ৯টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের সিদ্দিক হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ইয়াসিন নামে এক হেলপারও।


নিহত চালক গোলাম মোহাম্মদ (৩২) কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ জমিরের ছেলে।


পারিবার ও স্থানীয় ইউপি সদস্য শফি আলম জানান, সকাল ৯টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটের বেড়িবাঁধে দিয়ে সিদ্দিক হাজীর পাড়ায় পৌঁছলে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়িবাঁধের পাশে একটি খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক ও হেলপার। পরে, স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে গোলাম মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার ইয়াসিনকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।


এ বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে ।

আরও খবর