কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইয়াবা, হেরোইন ও নগদ অর্থসহ নয়টি মামলার আসামী রেজাউল করিম রাজু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু উপজেলার বদিজমাপুর কানিপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার (১১ জানুয়ারি) গভীর রাতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার বলদীটারী পাড়া এলাকার একটি ফাকা জায়গা থেকে মাদক কারবারি রেজাউল করিম রাজুকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১৩৭ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার করা হয়। রাজুর বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় ০৯ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, "কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।"
৬৫৬ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৫৮ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
৬৬০ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৬৬৩ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৬৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৬৪ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৬৯ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৬৬৯ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে