নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে জীনের বাদশা আটক



কুড়িগ্রামে জীনের বাদশা চক্রের মুল হোতা মোঃ মেহের আলী (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।



মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে মেহের আলীকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। 



অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, অভিযোগকারী বাদীর বড়বোনের সংসার জীবনে সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহন করে সুফল না পাওয়ায় অজ্ঞাত পরিচয়ের মাধ্যমে মোবাইলে মেহেদী নামের কবিরাজের সাথে পরিচয় হয়। সে জ্বিনের বাদশা হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং জানায় জ্বিনের মাধ্যমে সে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। 



পরবর্তীতে ভিকটিমের গর্ভধারণের বিষয়কে কেন্দ্র করে প্রতারণা মূলক ভাবে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সে ভিকটিমের পরিবারের কৌশলে বিশ্বাস অর্জন করে তাদের জানায় যে বাড়ীর ভিতরে টাকার ড্যাগ (ডেকচি)আছে, জ্বিনের মাধ্যমে তা উঠিয়ে দেবে,এ কথা কাউকে বলা যাবেনা বলে বাড়ীর বিভিন্ন জায়গায় তাবিজ কবজ করে। এরপর মেহের আলী  ভিকটিমের পরিবারের নিকট একটি প্যাকেট দেয় এবং এর ভিতরে  স্বর্ণমুদ্রা আছে মর্মে জানায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে উক্ত স্বর্গমুদ্রা তাহাজ্জুদের নামাজের সময় ঘর অন্ধকার করে হাতে হাত মোজা পরে মোমবাতির  আলো জ্বালিয়ে দেখতে হবে। উক্ত বিষয়ে স্বর্ণমুদ্রা দেওয়ার কথা বলে আরও প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক।



অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম প্রাথমিক তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজেকে জ্বিনের বাদশা দাবি করা কবিরাজ মেহের আলী কে গ্রেফতার ও কয়েন, হরিণের চামরার টুকরো, মোবাইল ফোন, তাবিজ কবজ উদ্ধার করে পুলিশ। 



কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ র“হুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে চতুরতার সাথে সোনার মোহরের লোভ দেখিয়ে নিজেকে জ্বিনের বাদশা পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জ্বিনের বাদশা পরিচয়দানকারী মেহেদী নামে পরিচয় দেওয়া প্রতারক মেহের আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।




আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে