নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মহিষের গাড়িতে চড়ে বিয়ে



পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখতে মহিষের গাড়ীতে চড়ে বিয়ে করতে গেলেন বর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উমর ফারুক। বর উমর ফারুকের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মুসুল্লি পাড়া এলাকায়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।


বর উমর ফারুকের সাথে কথা হলে তিনি জানান, তার বাপ-দাদারা বিয়ে করেছেন কেউ হাতির পিঠে চড়ে কেউ মহিষের গাড়ীতে চড়ে। বংশের পুরাতন এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তিনিও মহিষের গাড়ীতে চরে বিয়ে করবেন বলে স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন ও বংশের ঐতিহ্য ধরে রাখতে বর উমর ফারুক শুক্রবার বিকালে মহিষের গাড়ীতে করে বিয়ে করতে যান পাশ্ববর্তী জেলা লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায়।


বর উমর ফারুক কুলাহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে বিলকিস আক্তারের সাথে শুক্রবার সন্ধা ৭টায় ৯ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিয়ের মাধ্যম (ঘটক) রাজু সরকার।


ঘটক রাজু সরকার জানান, ছেলে ও ছেলের পরিবারের ইচ্ছা ও তাদের বংশের ঐতিহ্য ফিরে আনতে ছেলে মহিষের গাড়ীতে চড়ে বিয়ে করতে যান। অনেক বছর পর মহিষের গাড়ীতে চরে বিয়ে করতে যাওয়ার সময় বর, কনের বাড়ীতে শতশত মানুষের ঢল নামে। এমন কি যখন পাত্র মহিষের গাড়ীতে বিয়ে করতে কনের বাড়ীর উদেশ্যে রহনা হন। তখন ফুল দিয়ে সাজানো মহিষের গাড়ীতে বরকে এক নজর দেখেন। পাশাপাশি বরসহ মহিষের গাড়ীর অনেকেই ছবি তুলেন এবং সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করেন। সব মিলে মহিষের গাড়ীতে চড়ে বর বিয়ে করতে যাওয়ায় সেই হারানো দিনগুলি কথা অনেকের মনে পড়ে যায়।


লালমনিরহাট সদরের রায়পাড়া এলাকার দীলিপ চন্দ্র রায় ও বালারহাট এলাকার বিকাশ চন্দ্র রায় জানান। তারা দুইজনে শুক্রবার বিকালে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুতে বেড়াতে এসে বরকে মহিষের গাড়ীতে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। সেই সাথে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।



আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে