নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে ধানের বস্তুায় মিললো বিপুল পরিমাণ ফেনসিডিল





কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অভিনব কায়দায়

ব্যাটারি চালিত অটোগাড়িতে ধানের বস্তায় বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারের সময় মোহাম্মদ নাদিম (৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। এর আগে দুপুরে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম শুক্রবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী খামার পত্র নাবিস ঘাটের পার এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোগাড়িতে অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় ফিটিংকৃত অবস্থায় ২৯৪ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি ভূরুঙ্গামারী পশ্চিম ভোটহাট এলাকার বাসিন্দা। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে