নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে অস্থায়ী পুলিশী সেবাকেন্দ্রের সেবা পেয়ে দারুণ খুশি চরাঞ্চলবাসী


কুড়িগ্রামের 'রাজীবপুরের চরে চরে,থানা এখন ঘরে ঘরে' প্রতিপাদ্যকে সামনে রেখে থানাধীন কোদাল কাটি ইউনিয়নে জন সাধারণের দোরগোড়ায়  আইন-সহায়তা  পৌঁছে দিতে অস্থায়ী পুলিশী সেবাকেন্দ্র চালু করেছে রাজীবপুর থানা পুলিশ। 

যোগাযোগ বিছিন্ন নদী বিধৌত কোদালকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে সপ্তাহে একদিন (শনিবার) দিনভর থানার কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিকুর রহমান।গত দু সপ্তাহ ধরে আইনি সেবা  দিচ্ছেন পুলিশ । ভোগান্তি ছাড়াই ঘরে বসে এমন আইনি সেবা পেয়ে খুশি এখানকার সব  শ্রেনী পেশার মানুষজন।

জানা গেছে, রাজীবপুর উপজেলাটি কুড়িগ্রাম জেলার একটি বিছিন্ন উপজেলা।উপজেলায় ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে বিধস্ত একটি ইউনিয়নের নাম কোদালকাঠি। ১৯৭৩ সালে স্থাপিত ইউনিয়নটিতে প্রায় ৪৬ হাজার মানুষের বসবাস। ভোটার সংখ্যা ১৫৩০০।এখানে রয়েছে ২৯ টি গ্রাম। ব্রহ্মপুত্র নদের জেগে উঠা চরে এই গ্রামগুলোর অবস্থান।যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে।ফলে এ অঞ্চলের মানুষজনের ভোগান্তির সীমা নেই।পুলিশী আইনি সেবা পেতে বন্যায় নৌকা ও খড়া মৌসুমে প্রায় ১৫ কিঃ মিঃ পায়ে হেঁটে আসতে হয় রাজীবপুর থানায়। অনেকে এত দূর্গম পথ পারি দিয়ে থানায় আসেন না।ফলে ছোট বড় অনাকাঙ্খিত ঘটনাগুলো প্রায় বৃহত্তরে রুপ নেয়। সংঘর্ষ সংঘাতে প্রায়শই প্রাণহানির ঘটনাও ঘটে।এসবের  উত্তোরণে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অস্থায়ী পুলিশী সেবা কেন্দ্র চালু করেছে রাজীবপুর থানা পুলিশ। ঘরে বসে বিবাধ মিমাংসা নিরসনে পুলিশের এমন ব্যাতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।সহজে আইনি সেবা পাওয়ার জন্য অস্থায়ী পুলিশী সেবা কেন্দ্রকে স্থায়ী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


স্থানীয় বাসিন্দা মোঃ নুর ইসলাম বলেন, আমার ভিটেমাটি নদী ভাঙনে বিলিন হয়ে গেছে প্রায় ১০ বছর।এর পর গত ৪ বছর হলো চর জাগে।সেখানে আমার ৬ শতক জমি দখল করে প্রতিপক্ষ চাচাতো ভাই। গরীব মানুষ মামলা মোকদ্দমা চালানোর সামর্থ নাই।অন্যের জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছি।এখানে থানা কাজ করার খবর পেয়ে বিনা টাকায় একটি অভিযোগ দেই।পরে থানার ওসি বিষয়টি আমলে নিয়ে দুই সপ্তাহের মধ্যে সমাধান করে দেয়। এখন জমি পেয়ে আমি খুবই খুশি।

স্থানীয় শিক্ষক মোঃ আমিনুর রহমান বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে কোদালকাটির মত এমন প্রত্যান্ত চরে অস্থায়ী পুলিশী সেবা কেন্দ্র পেয়ে আমরা অনেক খুশি। থানার ওসি সাহেবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।শুধু কোদাল কাটিতে নয় সারা দেশের প্রত্যান্ত চরাঞ্চলে এমন আইনি সেবা কেন্দ্র চালু হলে মানুষজন উপকৃত হবে।

কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ছক্কু বলেন,আমার ইউনিয়নের মানুষজনের সুবিধার্থে অস্থায়ী পুলিশী সেবা কেন্দ্র চালু করায় আমরা অনেক খুশি।পুলিশের এমন কার্যক্রম অব্যহত থাকুক।

রাজীব পুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিকুর রহমান বলেন, জেলার সবচেয়ে অবহেলিত ও দারিদ্র্য পীড়িত এ অঞ্চলের মানুষজন খুবই সহজ সরল।কোন দূর্ঘটনা হলে যোগাযোগ বিছিন্ন হওয়ায় এ ইউনিয়নের মানুষ থানায় আসতে চায় না।তাই সব কিছু বিবেচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  সপ্তাহে একদিন এখানে আইনি সেবা দেওয়ার ব্যবস্থা করি।কেননা পুলিশ জনতার।তাদের আইনি সেবা দিতে পুলিশ সব সময় প্রস্তুুত।আমরা জনস্বার্থে নিরলসভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে