নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ



কুড়িগ্রামে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭ শতাধিক শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম।


প্রচ্ছদ কুড়িগ্রামের নবগঠিত কমিটির সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবি বোস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সাধারণ সম্পাদক ডাঃ জিএম আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র রায়, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, প্রচ্ছদ কুড়িগ্রামের সাবেক সভাপতি দুলাল বোস, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদারসহ অন্যান্যরা। পরে প্রচ্ছদ কুড়িগ্রামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রচ্ছদ কুড়িগ্রামের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান উপদেষ্টা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ডাঃ তাপস বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলা, আশিষ বকসি, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, নাট্য সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী বাবন প্রমূখ। এসময় সাম্প্রতিক কুড়িগ্রামের পক্ষে বিশিষ্ট সংগীত শিল্পী আলমগীর প্রধান ও ললিতকলা একাডেমির পক্ষে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ প্রচ্ছদ কুড়িগ্রামের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।


পরে বিশিষ্ট সংগীত শিল্পী শ্যামলী ভৌমিকের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মমতাজউদদীন আহমেদ রচিত পার্থ প্রতীম চক্রবর্তী নির্দেশিত নাটক বর্ণচোর পরিবেশিত হয়। 


উল্লেখ্য, একুশের চেতনায় শিশু কিশোরদের উজ্জ্বীবিত করতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২৩ সালের একুশের ফেব্রুয়ারীতে পাড়ায় মহল্লায় শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে প্রচ্ছদ কুড়িগ্রাম। এতে কুড়িগ্রাম পৌর এলাকার ৭শত ২০ জন শিশু কিশোর অংশ নেয়। 



আরও খবর
কুড়িগ্রামে ৪ ইট ভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা

৬৫৬ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে



কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে