নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ



কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ কতৃক  মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কর্মান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুকে হত্যার হুমকীর প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বীর মুক্তিযোদ্ধারা। মিছিলটি শহর প্রদক্ষিণ 

করে জেলাপরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক টুকু ও বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদ সহ অন্যান্যরা।


সমাবেশে মুক্তিযোদ্ধারা অবিলম্বে ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। 


পরে জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী মুক্তিযোদ্ধাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সমাবেশ স্থল ত্যাগ করেন মুক্তিযোদ্ধারা।


এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।


প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগে জানা যায়, গত ৭ অক্টোবর সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ রুপসী বাংলা রেষ্টুরেন্ট এর সামনে জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ দলবলসহ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর ওপর অতর্কিতভাবে চড়াও হয়। এসময় অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকী দেয়। অভিযোগে আরো জানা যায়, রাজু আহমেদ ইতিপুর্বে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক শাহানাজ বেগম নাজু, পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফারহানা ইয়াছমিন মিমি’র উপর হামলার ঘটনা ঘটিয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলাও রয়েছে। ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ এর বিরুদ্ধে বেসরকারী হাসপাতাল গ্রীণ লাইফ ও কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। 


এ ব্যাপারে অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু জানান, আমার চাওয়া হলো এই হাইব্রীড, দুস্কৃতিকারী ছাত্রলীগে থাকতে পারে না। এতে দলের ভাবমুর্তি নষ্ট হবে। অবিলম্বে তদন্তপুর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবি জানাচ্ছি।


অভিযুক্ত জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ জানান, মজিদা কলেজের ফরম পুরণে সাধারণ ছাত্রদের নিকট থেকে অতিরিক্ত টাকা নেয়ার প্রতিবাদ ও আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে তিনি আমার উপর ক্ষিপ্ত হন। এ সময় কথা কাটাকাটির ঘটনা ঘটে। তবে বিষয়টি সমাধান হয়েছে।


আরও খবর
কুড়িগ্রামে ৪ ইট ভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা

৬৫৬ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে



কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে