নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রংপুর - ৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন রাকিবুল বাশার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কিনেছেন দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক  এটিএম রাকিবুল বাসার । তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ক্রয় করেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নেন।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম।



মনোনয়নপত্র ক্রয়ের ব্যাপারে  সাংবাদিক রাকিবুল বাসার বলেন, আমরা দেখে আসছি রংপুর অবহেলিত অঞ্চল। উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে রংপুর অনেক পিছিয়ে। উন্নয়ন অগ্রযাত্রায় রংপুরকে সামিল করার প্রত্যয়ে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।


নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন,  ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে রংপুরকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তোলাড় জন্য কাজ করবো ।


এবার রংপুর-৩ (সদর) আসনে মোট ৪ লাখ ৯৪ হাজার ৭৬৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।


উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে