নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের অভিযোগ



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭নং নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মুকুল এর বিরুদ্ধে সরকারি রাস্তার জীবিত ৮টি গাছ কর্তন করে আত্মসাত করার অভিযোগ উঠেছে। 


জানা যায়, নেওয়াশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ হাবিল উদ্দিন ও ৩নং ওয়ার্ডের মাহফুজার রহমান ১০ই অক্টোবর বুধবার নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ আত্মসাতের অভিযোগ দায়ের করেন।  


সরেজমিনে গিয়ে জানা যায়, অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের এগারো মাথা থেকে নেওয়াশী বাজার রোডে হিরারভিটায় হাকিম ডাক্তার বাড়ির সামনে ১টি ইউক্যালিপটাস  গাছ, ৩নং ওয়ার্ডের মেরুয়ার ব্রীজের পূর্বপাশের্ব দোলাবাড়ী রোডে আবুল হোসেনের বাড়ির সামনে ৬টি ইউক্যালিপটাস  গাছ এবং ৮নং ওয়ার্ডের ফকিরেরহাট থেকে গোবর্দ্ধনেরকুটি হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রোডে ১টি শিশবের জীবন্ত গাছ কর্তন করে চেয়ারম্যান নিয়ে যায়। 


স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সড়কের গাছ সরকারি সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের। অথচ চেয়ারম্যান সরকারি রাস্তার গাছ কর্তন করে নিজেই আত্মসাত করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগী চেয়ারম্যান মাহফুজার মুকুলের সাথে সরাসরি কথা হলে বলেন আমার ইউনিয়নের গাছ আমি কর্তন করেছি, আমার ব্যক্তিগত কাজে লাগাবো। তিনি আরো বলেন, কারো করার কিছু থাকলে করেন আমি তাকে দেখে নেব। এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহাম্মেদ এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে