নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি ও এলাকায় মাইকিং করছে পরিবার



কুড়িগ্রাম সদর উপজেলায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাহির হয়ে মোঃ নুর আলম লতিফ (১০) নামের এক পঞ্চম শ্রেণীর ছাত্র নিখোঁজ হয়েছে। সে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বাঞ্চার ভিটা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। এবং ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সদর থানায় নিখোঁজের জিডি করেছেন ওই ছাত্রের পরিবার।



নিখোঁজ ছাত্রের পরিবার তার সন্ধানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে, সদর থানায় সাধারণ ডাইরি ও এলাকায় মাইকিং করেছে। তার পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।


জানা গেছে, গতকাল বুধবার সকালের দিকে স্কুল যাওয়ার উদ্দেশ্য বাড়ী থেকে বাহির হয় লতিফ। পরে স্কুল ছুটি হলে সে বাড়িতে না আসায় স্কুলে খবর নিয়ে জানতে পারেন সে স্কুলে আসেনি। স্কুলে যাওয়ার সময় তার পরনে ছিল হাফ শার্ট ও কালো রঙের জিন্স প্যান্ট। 



নিখোঁজ স্কুল ছাত্রের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, লতিফ গতকাল সকালে স্কুলে যাওয়া কথা বলে বই খাতা নিয়ে বাহির হয়। পরে স্কুল ছুটি হলেও সে বাড়িতে আসে না। পরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করা শেষ, তাকে পাওয়া যাচ্ছে না।


এছাড়াও বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে। 


থানায় জিডিও করা হয়েছে। আমাদের সব লোকজন বিভিন্ন এলাকায় তার সন্ধান চালাচ্ছে। এমনি ঢাকাতেও লোকজন খুঁজতেছে যদি ঢাকা গিয়ে থাকে।



সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সাধারণ ডাইরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরাও বিধিমত সন্ধান চালাচ্ছি



নিখোঁজ স্কুল ছাত্র নুর আলম লতিফের কেউ সন্ধান পেলে 01733250931 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে