নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রংপুর রেঞ্জে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন




নাগরিক সেবায় পুলিশিং কার্যক্রমকে বেগবান করায় সেপ্টেম্বর ২০২৩ এ রংপুর রেঞ্জে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি'র কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), এসবি প্রধান মো: মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।


গত সেপ্টেম্বর মাসে কঠোর পরিশ্রম, একাগ্রতা, টিমওয়ার্ক, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে ইতিবাচক নাগরিক সেবা, অপরাধ দমন, মাদক অভিযান, মাদক উদ্ধার, মামলা তদন্ত, ওয়ারেন্ট নিস্পত্তিতে সাফল্যের জন্য শ্রেষ্ঠ জেলা হিসাবে পুরস্কার গ্রহন করেন কুড়িগ্রামর পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এস এম রশিদুল হক পিপিএম; অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী সহ রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারবৃন্দ সহ সকল সিনিয়র অফিসারবৃন্দ।


কুড়িগ্রামের পুলিশ সুপার অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), এসবি প্রধান মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এবং রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিবেদিত পুলিশ সদস্যদের দিবারাত্র অক্লান্ত পরিশ্রম ও পেশাদারিত্বের কারনে এই অর্জন সম্ভব হয়েছে, তিনি একই সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের সম্মিলিত সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান।



আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে