নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে ইন্টার্ন ভাতার দাবিতে নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি



কুড়িগ্রামে ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পাস করা ইন্টার্ন নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে রবিববার সকাল ১০টা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালের সামনে ৬৯ জন ইন্টার্ন নার্স এই কর্মবিরতি শুরু করেন।


কর্মবিরতি ছাড়াও দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা। 


মানববন্ধনে ইন্টার্ন নার্সরা বলেন, আমাদের লগবুকের ১৪নং পৃষ্ঠার কোড অব কন্ডাক্টের ইন্টার্ন ভাতার কথা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। সিনিয়র নার্সরা যেভাবে ডিউটি করেন আমরাও সেভাবে ডিউটি করি। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচসহ সব মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। যার ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে জানান ইন্টার্ন নার্সরা। 


এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি তুর্য দেব,  সহ সভাপতি কামরুন্নাহার, সাধারণ সম্পাদক শাওন মিয়া, সদস্য সচিব আখি, প্রচার সম্পাদক শাহানাজ, সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম রানা প্রমুখ।


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে