নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চ্যানেল আই এর ২৫ বর্ষে পদার্পণ, কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচি পালিত



লাল-সবুজকে হৃদয়ে ধারণ করে চ্যানেল আই এর ২৫ বর্ষে পদার্পণ  উপলক্ষে  কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।


রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এস,এম ছানালাল বকসী, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এর প্রতিনিধি পাভেল, সাংবাদিক ইউনুছ আলী, অলক সরকার, আতাউর রহমান বিপ্লব, ফজলে ইলাহী স্বপন, ইউসুফ আলমগীর, বাদশা সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম জাহিদ, খন্দকার মাহফুজ টিউটর, আশরাফুল হক রুবেল, আরিফুল ইসলাম রিগান, সাংস্কৃতিক সংগঠক আলতাফ হোসেন, নারী নেত্রী শাহানাজ বেগম নাজু, জুলিয়া ইয়াসমিন রত্না, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক প্রমূখ।


চ্যানেল আই এর বিভিন্ন অনুষ্ঠান যেমন- কৃষি, প্রকৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, টকশো’র সফলতা তুলে ধরে কুড়িগ্রামের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। সেই সাথে চ্যানেল আই এর আরো সফলতা কামনা করেন। 


আলোচনা শেষে চ্যানেল আই এর জনপ্রিয় অনুষ্ঠান তারায় তারায় দ্বীপশিখায় ক গ্রুপের ১ম স্থান অধিকারী ও এটিএম বাংলার আগামীর তারকা সিজেন-২ ফাইনাল পর্বের শিল্পী ফারজানা আক্তার ঝিনুক সংগীত পরিবেশন করে।


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে