নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসাসেবার নামে হয়রানি!




কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে এসে রোগীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। নরমাল ডেলিভারি করতে আসা রোগীদের অভিভাবকদের কাছ থেকে নানা ছুতোয় নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ সহ সিজারিয়ান সেকশনের প্রয়োজনীয়তা দেখা  দিলেও দরিদ্র ও অসহায় রোগীদের হরহামেশাই ফেরত পাঠানো হচ্ছে। ফলে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে সরকারের গৃহীত  এই মহতী  পদক্ষেপ  ভেস্তে যেতে বসেছে। 



অভিযোগ সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৪ তারিখে দুপুরের পর  উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের যমুনা মন্ডলেরহাট এলাকার  আশফাক আলী তার সন্তানসম্ভবা স্ত্রী মিতু বেগমকে কুড়িগ্রাম মাতৃসদন এ নিয়ে আসেন। তিনি জানান, সন্তান হবার পর তার কাছ থেকে  ডেলিভারি বাবদ  তিন হাজার, ক্যাটগাট (সুতা) বাবদ ৪০০ টাকা, আয়ার  বকশিস ২০০ টাকা  এবং মিষ্টিমুখ এর জন্য আরো ৫০০ টাকা আদায় করা হয়।শাহিদা ও শাহিনা নামের  দুই সেবিকা অর্থ লেনদেনের সাথে সরাসরি জড়িত বলে জানান তিনি। অর্থ লেনদেনের ব্যাপারে সেবিকা শাহিনা বলেন, তিন হাজার টাকার বিষয়ে আমার জানা নেই, তবে ক্যাটগাট ( সুতা) বাবদ ৪০০ টাকা শাহিদা নিয়েছে। 




এ ব্যাপারে জানতে চাইলে  মাতৃসদনের মেডিকেল অফিসার ডা: কনিকা দাস বলেন, আমার সাথে কথা বলতে হলে ডিডি সারের পারমিশন নিয়ে আসতে হবে।




এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষিত চিকিৎসকের অভাবে সিজারিয়ান রোগীদের ফেরত দেয়া হলেও নরমাল ডেলিভারির রোগীর সংখ্যা একেবারেই অপ্রতুল।  গত আগষ্ট মাসে প্রতিষ্ঠানটিতে নরমাল ডেলিভারি হয়েছে ৩০ টি এবং সিজার হয়েছে মাত্র ১ টি। এছাড়া চলতি মাস ১৪ তারিখ পর্যন্ত নরমাল ডেলিভারি ৪ টি এবং সিজার হয়েছে ১ টি। ওই সিজারটি গত ১২ সেপ্টেম্বর চিলমামারী উপজেলা  থেকে সালাউদ্দিন বাবু নামের একজন অপ্রশিক্ষিত চিকিৎসক এনে সিজারটি করা হয় । এতে সচেতন মহল মনে করেন, ইওসি ট্রেনিং নেই এমন চিকিৎসক দ্বারা সিজার করানো আইনসিদ্ধ নয়।  



এসব অভিযোগের ব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ মোদাব্বের হোসেন বলেন আগে  তথ্য অধিকার আইনে আবেদন করুন,তারপর  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে । 


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে