নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে মাদকমুক্ত সমাজের দাবিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন



কুড়িগ্রামে মাদকমুক্ত সমাজের দাবিতে  মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসী। 


শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর বাজারে "মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসার, মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের শিক্ষাঙ্গন" লেখা সম্বলিত ব্যানার নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে বাজার ব্যবসায়ী সংগঠন এবং এলাকাবাসী। মানববন্ধন শেষে মাদক বিরোধী মোটরসাইকেল  শোডাউন করা হয়। 


মানববন্ধনে বক্তব্য রাখেন -মধ্যকুমরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ছয়ফুর রহমান, কার্যকরি সদস্য ফখরুল ইসলাম, আব্দুল মালেক ও ইউপি সদস্য হামিদুল ইসলাম প্রমুখ। 


বক্তারা বলেন, আমাদের গ্রামের প্রতিটি ঘরের সন্তান এখন মাদকে আসক্ত। মাদক তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, সংসার ধ্বংস করে দিচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে বিপদগামী সন্তানরা এলাকায় চুরি-ছিনতাই সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। 


এখনই মাদক নির্মুল করা না গেলে আমাদের নতুন প্রজন্ম পুরোপুরি ধ্বংস যাবে। আমরা অবিলম্বে কুড়িগ্রামে পুলিশ সুপার, সদর থানা পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। 


আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে