কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদ থেকে পাড় ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাটের দুধকুমারের তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ করেন তারা।
সমাবেশে স্থানীয়রা অভিযোগ করেন, নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল করিম সাজুসহ বেশ কিছু বালু ব্যবসায়ী নদের তীর ঘেঁষে বালু তোলায় ভেঙ্গে পড়ছে বাড়িঘরসহ ফসলি জমি। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি। পরে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক রবিউল খঁান, নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি আতিক হাসান রাজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবেদ আলী, নাজির হোসেন, সাদিকুল ইসলাম, ওসমান গণি, লিটন ও আজিবরসহ অনেকে।
বক্তারা বলেন, দুধকুমার নদের তীব্র ভাঙন চলছে। এরমাঝে তীর থেকে বালু তুলে বিক্রি করছে সাজুসহ কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে হুমকীতে পড়েছে বসত বাড়ি, মসজিদ, মাদরাসাসহ ফসলী জমিসহ সরকারি- বেসরকারি স্থাপনা। বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
৬৫৬ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৫৮ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
৬৬০ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৬৩ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৬৪ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৬৬৪ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৬৯ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৬৯ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে