নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে খালের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু



কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে পড়ে  দুই শিশুর মৃত্যু হয়েছে। 


আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (৪) ওই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি(৩) ধরনিবাড়ী ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে। মৃত শিশু দুটি সম্পর্কে মামা ভাগনি হয়।



স্থানীয়রা জানান, শিশু দুইটি বাড়ির পাশে একটি খালের পাড়ে  খেলতে ছিল। খেলা করার কোন একসময় খালটিতে পড়ে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে খালের পানিতে  মেয়ে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে এক ব্যক্তি। পরে লোকজন এসে তার মরদেহ উদ্ধার করতে গিয়ে ছেলেটিরও মরদেহ দেখতে পায়। পরে তারও মরদেহ উদ্ধার করে দু'জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।



স্থানীয় ইউপি সদস্য মেম্বার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি খালের পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা মামা ভাগিনি হয়। মেয়ে বাচ্চাটির বাড়ি ধরনিবাড়ী ইউনিয়নে।



উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।



আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে