নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে দিনে-দুপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ



কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে দিনে-দুপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম ও অর্থ  ছিনতাইের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ওই ইউনিয়নের উত্তর কুমরপুর কাণিবাড়ী এলাকায়। 



আহতরা হলেন, সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ফকিরপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে শাকিল আহমেদ (২০) ও নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে মাঈদুল ইসলাম (৪৩)। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 



এ ঘটনায় আজ সোমবার (২৪ জুলাই) কুড়িগ্রাম সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আব্দুল হাকিম নামের একজন। এতে ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কানিবাড়ী এলাকার রাসেল আহমেদ, আমিনুল ইসলাম ও এনামুল হকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।



অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার সকালে ব্যবসায়ী মাঈদুল ইসলাম ও শাকিল আহমেদ এরা দু'জন উত্তর কুমরপুর ফকিরপাড়া এলাকার আব্দুল হাকিম এর বাড়ি থেকে ব্যবসার  ২ লাখ ৩৬ হাজার টাকা নিয়ে বাড়ি আসার সময় পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয় তাদের। এসময় তাদের কাছে থাকা নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায়  ব্যবসায়ীদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। 


এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলাম বলেন, আমি টিউশনি করেই সংসার চালাই। বুধবার সকালে টিউশনি শেষ করে বাড়ি যাওয়ার সময় শাকিলরা আমার উপর আক্রমণ চালায়। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করায়। পরে কি হয়েছে আমি জানি না। এ বিষয়ে আমি থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। 



স্থানীয় ইউপি সদস্য ওসমান আলী বলেন, ঘটনার দিন আমি বাহিরে ছিলাম। লোকমুখে শুনেছি আমিনুল নামের একজনকে নাকি কেউ মেরেছে। এতোটুকুই আমি জানি।



সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ বলেন, এবিষয়ে একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে