নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মন রঙের পাঠশালার ফল উৎসব


কুড়িগ্রামের সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের একটি কওমি মাদ্রাসায় ছাত্রদের নিয়ে মৌসুমি ফল উৎসব করা হয়েছে। এই ফল উৎসবের আয়োজন করে কুড়িগ্রামের মন রঙের পাঠশালা নামের একটি সামাজিক সংগঠন। 


সংগঠনটি মুলত কাজ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের শিশু কিশোর কিশোরীদের নিয়ে। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের মারকাজুল কোরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ফল উৎসবের  আয়োজন করা হয়।


জানা গেছে, প্রতি বছরের মতো এবছরেও বাচ্চাদের সাথে মৌসুমী ফল উৎসব করে মন রঙের পাঠশালা। ফল উৎসবে ওই মাদরাসার প্রায় তিন শতাধিক শিশু ও শিক্ষকরা অংশ গ্রহন করে। ফল উৎসবে ছিল আম, কাঁঠাল, নটকন ও আনারস। 


মারকাজুল কোরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ছাত্র মোঃ আরিফ বলেন, আমাদের মাদরাসায় মাগরিবের নামাজের পর ফল উৎসব হয়েছে। মন ভরে আম, কাঁঠাল, নটকন ও আনারস খাইছি। খুব ভালো লাগছে আয়োজনটি।


মন রঙের পাঠশালার প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, "মন রঙের পাঠশালা" কাজ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের শিশু কিশোর কিশোরীদের মেধা বিকাশ, শিশু সুরক্ষা, আইনের সংস্পশে আসা শিশু কিশোরদের পুনর্বাসন নিয়ে। তারেই অংশ হিসাবে আমরা প্রতি বছর আয়োজন করে আসছি মৌসুমি ফল উৎসব।  "মন রঙের পাঠশালা" ইতোমধ্যে ৬ হাজারের বেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।




আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে